শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মৌকে দেখেই ভয়ে-লজ্জায় পালিয়ে যান পরীমণি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৬:১৮ পিএম
নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ ও চিত্রনায়িকা পরীমণি
expand
নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ ও চিত্রনায়িকা পরীমণি

কাজের চেয়ে ব্যক্তিজীবনকে বেশি কেন্দ্র করে আলোচনায় থাকেন ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি তিনি তার জীবনের অজানা গল্প প্রথমবারের মতো শোনালেন।

মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এ পরীমণি ছোটবেলার নানা স্মৃতির কথা বলেছেন। তিনি জানান, ছোটবেলায় নাচ শেখার জন্য একটি স্কুলে ভর্তি হয়েছিলেন। সেখানে বিখ্যাত নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ-কে দেখার পর ভয় ও লজ্জায় ক্লাস ছেড়ে পালিয়ে গিয়েছিলেন এবং আর কখনো ফিরেননি।

প্রায় ১০০ মিনিটের পডকাস্ট পর্বে পরীমণি তার ব্যক্তিগত জীবনের আরও অনেক না বলা দিক উন্মোচন করেছেন। তিনি বলেন, এখন তিনি অনেক ভেবেচিন্তে কাজ করেন, যা আগে করতেন না। তার দুই সন্তান পুণ্য ও প্রিয়মের জন্যই তার জীবনে এই পরিবর্তন এসেছে। আগের মতো সঞ্চয়ের অভ্যাস না থাকলেও বর্তমানে তিনি নিয়মিত সঞ্চয় করছেন, সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে।

এই অভিনেত্রী বলেন, ‘আমি এখন পূণ্য ও প্রিয়মের মা। তবে আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই। মোট ১০০ বাচ্চার মা হয়ে ওদের দেখাশোনা করতে চাই।’

ঢাকাই চিত্রনায়িকা পরীমণির ব্যক্তিজীবনের অজানা গল্প এবার দর্শক ও শ্রোতাদের সামনে আসছে। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় তৈরি এই বিশেষ পডকাস্ট আগামী শনিবার রাত ৯টায় প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।

পডকাস্টে পরীমণি তার জীবনের নানা না বলা গল্প শেয়ার করেছেন, যা আগে কখনো প্রকাশ পায়নি। দর্শক-শ্রোতারা এই পর্বে তার ছোটবেলার স্মৃতি, ব্যক্তিগত জীবনের পরিবর্তন এবং দুই সন্তান পুণ্য ও প্রিয়মের সঙ্গে সম্পর্কিত নানা অভিজ্ঞতা জানতে পারবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন