

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস, এজিএসসহ ২৮টি পদের ২৩টিতে জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
ভিপি: মো. আবু সাদিক (সাদিক কায়েম) পেয়েছেন ১৪,০৪২ ভোট । নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। জিএস: এস এম ফরহাদ পেয়েছেন ১০,৭৯৪ ভোট। প্রতিদ্বন্দ্বী তানভীর বারী হামীম পেয়েছেন ৫,২৮৩ ভোট।
এজিএস: মুহা. মহিউদ্দীন খান পেয়েছেন ১১,৭৭২ ভোট। ছাত্রদল প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫,০৬৪ ভোট।
বাকি পদে বিজয়ীরা হলেন:
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতেমা তাসনিম জুমা – ১০,৬৩১ ভোট
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার – ৭,৮৩৩ ভোট
আন্তর্জাতিক সম্পাদক: খান জসিম – ৯,৭০৬ ভোট
ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আবদুল্লাহ – ৯,০৬১ ভোট
ক্রীড়া সম্পাদক: আরমান হোসাইন – ৭,২৫৫ ভোট
কমন রুম, রিডিং রুম ও কাফেটেরিয়া সম্পাদক: উম্মে ছালমা – ৯,৯২০ ভোট
মানবাধিকার ও আইন সম্পাদক: সাখাওয়াত জাকারিয়া – ১১,৭৪৭ ভোট
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: এমএম আল মিনহাজ – ৭,০৩৮ ভোট
ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম – ৯,৩৪৪ ভোট
সদস্য পদে বিজয়ীরা হলেন: সাবিকুন্নাহার তামান্না, সর্বমিত্র, আনাস ইবনে মুনির, ইমরান হোসেন, তাজিনুর রহমান, মেফতাহুল হোসেন আল মারুফ, বেলাল হোসাইন অপু খান, রাইসুল ইসলাম, মো. শাহিনুর রহমান, মোছা. আফসানা আক্তার ও রায়হান উদ্দীন।
স্বতন্ত্র প্রার্থীরা হলেন:
সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ
গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বী
সদস্য পদ: হেমা চাকমা ও উম্মু উসউয়াতুন রাফিয়া
ভোটগ্রহণ শুরু: মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী: ৪৭১ জন। ১৮টি হল সংসদে ১৩টি পদে প্রার্থী: ১,০৩৫ জন।
মোট ভোটার: ৩৯,৮৭৪ (ছাত্র ২০,৯১৫, ছাত্রী ১৮,৯৫৯)। নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য করুন
