শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারী সহকারী প্রক্টরের সঙ্গে তর্কে জড়ালেন জিএস প্রার্থী হামিম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম
শেহরিন আমিন মোনামির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ছাত্রদলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শেখ তানভির বারী হামিম।
expand
শেহরিন আমিন মোনামির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ছাত্রদলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শেখ তানভির বারী হামিম।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে টিএসসি কেন্দ্রে উত্তেজনার সৃষ্টি হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরিন আমিন মোনামির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ছাত্রদলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শেখ তানভির বারী হামিম।

শিক্ষক পদত্যাগের ইঙ্গিত দিলে হামিম পাল্টা জবাবে বলেন, “আপনি পদত্যাগ করলে আমার কী আসে যায়?”। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে ছাত্রদলের কিছু নেতাকর্মীও ক্ষোভ প্রকাশ করেন। পরে প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এর আগে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলে টিএসসি কেন্দ্রে প্রথম তিন ঘণ্টায় প্রায় ৩৫ শতাংশ ভোট কাস্ট হয়। কেন্দ্র প্রধান অধ্যাপক নাসরিন সুলতানা জানান, ১৯টি বুথে গড়ে ২ হাজারেরও বেশি শিক্ষার্থী ভোট দিয়েছেন। তার ধারণা, এ ধারাবাহিকতা থাকলে নির্ধারিত সময়ের আগেই ভোটগ্রহণ শেষ হয়ে যেতে পারে।

উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে একটানা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। বিকেল ৪টার মধ্যে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সোমবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন