

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা জানিয়েছেন, তারা একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চান।
তিনি বলেন, “আমরা ফলাফল বর্জনের মতো অবস্থানে নেই। চাই নির্বাচন সঠিকভাবে হোক এবং শিক্ষার্থীদের রায় প্রতিফলিত হোক।”
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
উমামা জানান, ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন তারা। শিক্ষার্থীরা উৎসাহ নিয়ে ভোট দিচ্ছেন, যা তাকে জয় নিয়ে আশাবাদী করেছে। তবে কোন হল থেকে বেশি ভোট আশা করছেন—এমন প্রশ্নে তিনি জানান, এ বিষয়ে এখনও নির্দিষ্ট ধারণা হাতে আসেনি।
ভোটের পরিবেশ নিয়ে তিনি আরো বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণ। সবাই ভোট দিতে আসছেন, লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলার সঙ্গে ভোট দিচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত এভাবেই নির্বাচন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে মোট ৮১০টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলছে। বিকেল ৪টার মধ্যে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।
এদিকে নির্বাচনী নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সোমবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে।
মন্তব্য করুন
