শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

“ভুয়া বুথ বসানোর অভিযোগে বিতর্কে ছাত্রদল”

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ এএম আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ এএম
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ
expand
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে ভুয়া বুথ বসানোর অভিযোগ তুলেছেন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে তিনি বলেন, ছাত্রদল বুথ বসিয়ে ভোটারদের বিভ্রান্ত করছে এবং লিফলেট বিতরণ করছে। তার দাবি, ভোটার তথ্যের নামে সেখানে আসলে প্রার্থীদের নাম প্রচার করা হচ্ছে, যা নির্বাচনী পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি নির্বাচন কমিশনের প্রতি অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মুসাদ্দিকের বক্তব্য, “যদি কমিশন পদক্ষেপ না নেয়, তাহলে মনে হবে তারা ছাত্রদলকে পরোক্ষভাবে সমর্থন করছে।”

অন্যদিকে ছাত্রদলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা ১০০ ফুটের বাইরে ডেস্ক বসিয়েছি, নিয়ম ভঙ্গ করিনি।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন