

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে। ইতোমধ্যে দুটি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে, যেখানে এগিয়ে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) সমর্থিত প্যানেল।
বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টার দিকে মাস্টার দা সূর্য সেন হলের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. আল আমীন। ফল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার ও সদস্যসচিব উপস্থিত ছিলেন।
ফলাফলে দেখা যায়, ভিপি ও এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন, আর জিএস পদে এগিয়ে রয়েছেন ইসলামী ছাত্রশিবিরের প্রার্থী।
ভিপি পদে ছাত্রদলের সাজ্জাদ হোসেন পেয়েছেন ১৪১ ভোট, যেখানে শিবির প্যানেলের ইব্রাহীম হোসেন রনি পেয়েছেন ১৩০ ভোট। জিএস পদে শিবিরের সাঈদ বিন হাবিব ১৭৫ ভোট পেয়ে এগিয়ে, আর ছাত্রদলের শাফায়াত হোসেন পেয়েছেন ৫৩ ভোট। এজিএস পদে ছাত্রদলের আয়ুবুর রহমান তৌফিক ১৭০ ভোট পেয়ে এগিয়ে আছেন, যেখানে শিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৬৫ ভোট।
এর আগে চারুকলা অনুষদের শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ফলাফল প্রকাশিত হয়। ১৫৪ শিক্ষার্থীর মধ্যে ১২৪ জন ভোট দেন। এখানে ভিপি পদে ছাত্রদলের সাজ্জাদ হোসেন ৩৪ ভোট, শিবিরের ইব্রাহীম হোসেন ২৭ ভোট এবং ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলের ধ্রুব বড়ুয়া ২৬ ভোট পান।
জিএস পদে ‘বৈচিত্র্যের ঐক্য’-এর সুদর্শন চাকমা ২৯ ভোটে এগিয়ে আছেন। ২৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন শিবিরের সাঈদ বিন হাবিব, আর ছাত্রদলের শাফায়াত হোসেন পেয়েছেন ২৪ ভোট।
এজিএস পদে ছাত্রদলের আয়ুবুর রহমান ৩৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
মন্তব্য করুন