সোমবার
০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলামের ভোটের ফল চ্যালেঞ্জ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০২:৩১ পিএম
ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ও রফিকুল ইসলাম খান
expand
ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ও রফিকুল ইসলাম খান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়েছে।

কুমিল্লা-১১ আসনে বিজয়ী জামায়াত নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির প্রার্থী কামরুল হুদা। অপরদিকে, সিরাজগঞ্জ-৪ আসনে বিজয়ী জামায়াত নেতা রফিকুল ইসলাম খানের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির প্রার্থী এম আকবর আলী। পৃথক পৃথক আবেদনে দুই আসনের ভোট পুনর্গণনা চাওয়া হয়েছে।

সোমবার বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনগুলোর ওপর শুনানি হবে।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনী’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়।

বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন