মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না, অভিযোগ তাসনিম জারার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪ এএম
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা
expand
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বলেছেন, ‘বেশ কিছু জটিলতার মধ্যে যেতে হচ্ছে। বিভিন্ন অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের, ঢুকতে দেওয়া হচ্ছে না, বের করে দিচ্ছে। বানোয়াট কিছু নিয়ম করে এ অজুহাত দেখানো হচ্ছে। বলা হচ্ছে, আপনারা তো এখানকার ভোটার না। কিন্তু এমন কোনও নিয়ম নেই যে, আসনের ভোটার হতে হবে।’

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোটকেন্দ্র পরিদর্শন করে তাসনিম জারা বলেন, ‘পুরুষ কেন্দ্রে নারী এজেন্ট বলে নিয়মের কথা বলে বের করে দেওয়া হচ্ছে, হেনস্তা করা হচ্ছে। বলা হচ্ছে ফোন নিয়ে ঢোকা যাবে না। অথচ ফোন নিয়ে ঢোকা যাবে, ব্যবহার করা যাবে না। বিভিন্ন অজুহাতে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘ভেতরে নির্বাচন হচ্ছে, মানুষ ভোট দিচ্ছে। কিন্তু এজেন্টদের ঢুকতে না দেওয়া এটা সুষ্ঠু প্রক্রিয়া না। যখন জিজ্ঞাসা করছি নিয়ম কি, তারা বলতে পারছে না। একটি কেন্দ্রে গিয়ে নিজে সলভ করা লাগছে। আমি তো প্রার্থী হিসেবে গিয়ে গিয়ে প্রিজাইডিং অফিসারকে জিজ্ঞাসা করতে পারব না। কোন নিয়ে কেন বানোয়াট অজুহাতে আমার পোলিং এজেন্টকে ঢুকতে দিচ্ছেন না। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup