রবিবার
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভোটকেন্দ্রে ধূমপান নিয়ে সিদ্ধান্ত জানালো ইসি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪২ পিএম আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব ভোটকেন্দ্র ধূমপানমুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণের দিন কোনো ভোটকেন্দ্রেই ধূমপান করা যাবে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের স্বাক্ষরে জারি করা এক প্রজ্ঞাপনে দেশের সব ভোটদান কেন্দ্রকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটদান কেন্দ্রগুলো ধূমপানমুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ সিদ্ধান্ত কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X