শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি ফলাফল: বোর্ড চ্যালেঞ্জে ফেল থেকে পাশ বরিশালের ৭৯ শিক্ষার্থী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ এএম
ছবি: সংগৃহীত
expand

বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ৭৯ জন পরীক্ষার্থী ফেল থেকে পাশ করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১১২ জন। বাকিদের মধ্যে কারও ফলাফল পরিবর্তন হয়ে গ্রেড পয়েন্টের উন্নতি হয়েছে। জানা যায়, ১৭ হাজার ২৮৩ জন এসএসসি পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য ৫০ হাজার ২৯৩টি আবেদন করেছিলেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় বলে জানিয়েছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। তিনি জানান, পুনঃনিরীক্ষণে ৭৯ জন পরীক্ষার্থী ফেল থেকে পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছেন ১১২ জন ও গ্রেড পয়েন্টের পরিবর্তন হয়েছে ১ হাজার ৫ জনের এবং নাম্বার পরিবর্তন হয়েছে ৩ হাজার ১১৮ জনের।

উল্লেখ্য, গত ১০ আগস্ট প্রকাশিত এবারের এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৬০ দশমিক ৩৫ শতাংশ। বরিশাল বোর্ডে এবার ১ হাজার ৫১৫টি বিদ্যালয় থেকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮২ হাজার ৯০১ জন। যার মধ্যে ২১৬টি কেন্দ্রে অংশ নেয় ৮০ হাজার ৪৫৮ শিক্ষার্থী। পাশ করেছে ৪৮ হাজার ৫৫৫ জন পরীক্ষার্থী। বহিষ্কার হয়েছিল ২৪ জন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank