সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি ফল দেখার এসএমএস পদ্ধতিতে পরিবর্তন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৫:৫০ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এসএসসি পরীক্ষার ফল দেখার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে প্রচলিত ১৬২২২ নম্বরের পাশাপাশি ১৬১৪০ নম্বরেও এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।

শনিবার (৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এসএমএসে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখতে হবে। পরে মেসেজটি ১৬২২২ অথবা ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

যেমন, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ১১৩৪৫৬ হলে তাকে SSC DHA 113456 2026 লিখে ১৬২২২ বা ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে। দুটি অভিন্ন ওয়েবসাইট—eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন