বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিতের নির্দেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৬, ০৩:৫৬ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বর্তমান শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য বজায় এবং শিক্ষর্থীদের ওপর অতিরিক্ত মানসিক ও আর্থিক চাপ কমানোর লক্ষ্যে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে ২০২৬ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের আপাতত অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে না।

গত বুধবার (২০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা স্থগিত রয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, একজন শিক্ষার্থীকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সময় একবার এবং পরবর্তীতে নবম শ্রেণিতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবারও রেজিস্ট্রেশন করতে হয়। এই পরিস্থিতিতে মাঝপথে অষ্টম শ্রেণিতে নতুন করে আরেকটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত মানসিক চাপ তৈরি করছে, যা অভিভাবকদের মাঝেও নেতিবাচক প্রভাব ফেলছে।

এতে আরও বলা হয়, এসব বিষয় বিবেচনা করে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোর অধীনে চলমান ২০২৬ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই নির্দেশনার অনুলিপি ইতিমধ্যে সংশ্লিষ্ট সব দপ্তর এবং দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন