

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সঠিকভাবে দায়িত্ব পালন না করায় শিক্ষার্থীরা কোচিং সেন্টারের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে।
এই প্রবণতা বন্ধ করতে এখন থেকে যেকোনো কোচিং সেন্টার খুলতে হলে সরকারের কাছ থেকে বাধ্যতামূলক অনুমতি নিতে হবে। কেউ চাইলেই গ্যারেজ বা অপরিকল্পিত জায়গায় কোচিং খুলতে পারবেন না।
কোচিং সেন্টারগুলোতে ফায়ার এক্সিট, স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং শিক্ষার্থীদের সাথে সঠিক আচরণ করা হচ্ছে কি না- তা কঠোরভাবে তদারকি করা হবে।
ইন-হাউস কোচিং ও স্কুলের মান উন্নয়ন
শিক্ষার্থীদের কোচিং-নির্ভরতা কমাতে শিক্ষকদের সেভাবেই প্রস্তুত করা হচ্ছে যেন তারা নিজ নিজ প্রতিষ্ঠানেই 'ইন-হাউস কোচিং'-এর মাধ্যমে শিক্ষার্থীদের ঘাটতি পূরণ করতে পারেন।
অনেক নামিদামি স্কুলের শিক্ষার্থীরাও বাইরে কোচিং করছে, যা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে প্রয়োজনীয় সহায়তা ও নিয়মিত তদারকি করবে সরকার।
এইচএসসি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের (ভিসি) সাথে আলোচনা চলছে।
ভর্তি পরীক্ষাগুলো এমনভাবে সমন্বয় করা হবে যেন শিক্ষার্থীদের কোনো ধরনের সেশনজটের মুখে পড়তে না হয়। এইচএসসির ফল প্রকাশের পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ ও কর্মসূচি বিস্তারিত জানানো হবে।
দেড় বছর আগেই ২০২৭ সালের এসএসসি রুটিন
শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতির সময় দিতে দেড় বছর আগেই ২০২৭ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। সব অংশীজনদের (স্টেকহোল্ডার) সাথে আলোচনা করেই আগামী ২০২৭ সালের ২৬ জানুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন
পরীক্ষা চলাকালীন যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা আপদকালীন পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলার দায়িত্ব স্থানীয় প্রশাসনের ওপর দেওয়া হয়েছে।
পূর্বের এসএসসি পরীক্ষার সময়ও স্থানীয় প্রশাসন যেভাবে সফলভাবে পরিস্থিতি সামাল দিয়েছিল, এবারও যেকোনো সংকটে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।
