মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে আটক ঢাবি অধ্যাপক

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৯:০৮ এএম
রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিম
expand

দীর্ঘদিন পুরুষ শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর শেওড়াপাড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়।

ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি রসায়ন বিভাগের কয়েকজন ছাত্র গণমাধ্যমে অভিযোগ করেন, পরীক্ষাসংক্রান্ত সমস্যার কথা বলে অধ্যাপক এরশাদ হালিম তাদের বাসায় যেতে বলতেন।

অভিযোগ রয়েছে সেখানে তিনি রুমের আলো নিভিয়ে দরজা-জানালা বন্ধ করে বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের কাছে শারীরিক স্পর্শ দাবি করতেন, জোরপূর্বক শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতেন এবং অনাকাঙ্ক্ষিত আচরণ করতেন।

একজন শিক্ষার্থী জানান, তাকে পরীক্ষার সহায়তার আশ্বাস দিয়ে বাসায় ডেকে শারীরিকভাবে আক্রমণাত্মক আচরণ করা হয়। এমনকি ভয়ভীতি দেখিয়ে বিষয়টি গোপন রাখতে বাধ্য করা হয়। ঘটনার পর ওই ছাত্র শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ার কথাও জানান।

আরেক শিক্ষার্থী জানান, পরীক্ষাসংক্রান্ত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ওই অধ্যাপক তাকে একাধিকবার বাসায় ডেকে নেন এবং ঘরে একা পেয়ে অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ করেন। তিনি বাধা দিলে বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হন। এ ঘটনার পর তিনি স্বাভাবিকভাবে ক্লাসে অংশ নিতে পারছেন না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank