শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাকসু ভবনের বেহাল অবস্থা, কক্ষ দখলে বিভিন্ন সংগঠন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫১ পিএম
জরাজীর্ণ রাকসু ভবনের বারান্দায় রাখা হয়েছে ভাঙা আসবাব ও পরিবহন ভ্যান
expand
জরাজীর্ণ রাকসু ভবনের বারান্দায় রাখা হয়েছে ভাঙা আসবাব ও পরিবহন ভ্যান

৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মনোনয়ন বিতরণ ও দাখিল শেষ হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনী উচ্ছ্বাস দেখা দিয়েছে। তবে রাকসু ভবনের জীর্ণদশা এবং হল সংসদের কক্ষ না থাকায় শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন উঠেছে।

বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের পেছনে অবস্থিত রাকসু ভবন এখন কার্যত সাংস্কৃতিক সংগঠনগুলোর দখলে। ভেতরে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা আসবাবপত্র ও ময়লা-আবর্জনা। কোনো নামফলক না থাকায় বাইরের লোকজনের কাছে ভবনটির পরিচয়ও স্পষ্ট নয়। মাঝেমধ্যে বাইরের অংশে রং করা হলেও কক্ষ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।

বর্তমানে ওই ভবনের দ্বিতীয় তলায় নাট্যচক্র, ডিবেটিং সোসাইটি, ড্রামা অ্যাসোসিয়েশন, উদীচীসহ একাধিক সংগঠন কার্যক্রম চালাচ্ছে। ছাত্র সংসদের জন্য আলাদা কোনো কক্ষ খালি নেই। ফলে আসন্ন রাকসু নির্বাচন নিয়ে উচ্ছ্বাস থাকলেও ভবনের অব্যবস্থাপনা শিক্ষার্থীদের হতাশ করছে।

শিক্ষার্থীরা বলছেন, রাকসু নির্বাচন তরুণ নেতৃত্ব তৈরির বড় প্ল্যাটফর্ম হলেও নিজস্ব অফিস কক্ষ নেই। আসবাবপত্র অকেজো, নামফলক অনুপস্থিত—সব মিলিয়ে একটি ঐতিহাসিক সংগঠনের অস্তিত্বই হারিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত সংস্কারের উদ্যোগ না নিলে নির্বাচনের পরিবেশের সঙ্গে বিষয়টি বড় ধরনের বৈপরীত্য তৈরি করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন