শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

হিজাব নিয়ে কটূক্তির প্রতিবাদে ‘ইসলামি লেবাসে’ ক্লাস নিলেন রাবি অধ্যাপক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০২:৩৯ পিএম
হিজাব নিয়ে কটূক্তির প্রতিবাদে ‘ইসলামি লেবাসে’ ক্লাস নিলেন রাবি অধ্যাপক
expand
হিজাব নিয়ে কটূক্তির প্রতিবাদে ‘ইসলামি লেবাসে’ ক্লাস নিলেন রাবি অধ্যাপক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হিজাব নিয়ে এক শিক্ষকের মন্তব্যকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্কের মধ্যে প্রতিবাদের নতুন ধরণ দেখালেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।

তিনি মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় ইসলামি পোশাকে এবং বুকে আল-কোরআন নিয়ে ক্লাসে উপস্থিত হন।

ঘটনার সূত্রপাত হয় রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুনের এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে।

সেখানে তিনি রাকসুর নবনির্বাচিত নারী প্রতিনিধিদের পোশাক নিয়ে মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। সমালোচনার পর অধ্যাপক মামুন পরে দুঃখ প্রকাশ করেন।

এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ড. মনিরুজ্জামান বলেন, “প্রত্যেক ধর্মাবলম্বীর নিজের ধর্মীয় পোশাক ও প্রতীক নিয়ে চলার অধিকার আছে।

কেউ হিন্দু হলে সে ধুতি পরতে পারে, কেউ মুসলমান হলে ইসলামি পোশাক পরবে—এটাই স্বাভাবিক। এতে ঘৃণা বা বিদ্বেষের কিছু নেই।”

তিনি আরও বলেন, “শিক্ষক সমাজের আদর্শ। মদ হাতে ক্লাসে যাওয়ার মতো মন্তব্য দায়িত্বশীল কারও কাছ থেকে আশা করা যায় না।

আমি সেই মানসিকতার প্রতিবাদ জানাতে নিজের ধর্মীয় পোশাকে ক্লাসে এসেছি।”

ঘটনাটি নিয়ে রাবি ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

অনেকে একে ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা বললেও, অন্যরা মনে করছেন শিক্ষকের এমন মন্তব্য একাডেমিক পরিবেশে বিভাজন সৃষ্টি করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন