

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচন কমিশন কিছু নতুন ব্যবস্থা নিয়েছে। ভোটের আগে সাংবাদিকদের সামনে ফাঁকা ব্যালট বাক্স সিল করা হবে। ভোট গণনার সময় পুরো প্রক্রিয়াটি এলইডি স্ক্রিনে সরাসরি প্রদর্শন করা হবে।
রোববার (৭ সেপ্টেম্বর) প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এই তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন। এছাড়া ভোট কেন্দ্রে কোনো ধরনের ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল বা তরল পদার্থ নিয়ে প্রবেশ করা যাবে না।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে। মোট ৩৯,৮৭৪ জন ভোটার এ নির্বাচনে অংশ নেবেন। এর মধ্যে ১৩টি ছাত্র হলে ভোটার সংখ্যা ২০,৯১৫ এবং পাঁচটি ছাত্রী হলে ভোটার সংখ্যা ১৮,৯৫৯।
কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ১৮টি হল সংসদের ২৩৪টি পদে লড়ছেন ১,০৩৫ জন প্রার্থী।
মন্তব্য করুন
