

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দাখিল করা হয়েছে। রিটটি দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমর্ত্য রায়।
সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টে আবেদনটি দায়ের করা হয়। চলতি সপ্তাহে একটি ডিভিশন বেঞ্চ রিটের শুনানি করবে।
বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে সংবাদ সম্মেলনে জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম রশিদুল আলম চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন। এতে দেখা যায়, বিভিন্ন পদে মোট ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছেন। এর মধ্যে ১০ জন সহ-সভাপতি (ভিপি) ও ৯ জন সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী।
তফসিল অনুযায়ী, নির্বাচন প্রচারণা ২৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
মন্তব্য করুন
