সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অনার্সে সর্বোচ্চ ফল করায় ডিনস অ্যাওয়ার্ড পেলেন ঢাবি শিবির সভাপতি মহিউদ্দিন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম
ছবি: সংগৃহীত
expand

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস ও ঢাবি শাখার ছাত্রশিবিরের সভাপতি মো. মহিউদ্দিন খান।

লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেয়েছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অডিটোরিয়ামে সামাজিক বিজ্ঞান অনুষদের ২০২১, ২০২২ ও ২০২৩ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড এবং অনুষদের শিক্ষকদের নির্বাচিত সেরা গ্রন্থ ও নিবন্ধের পুরস্কার প্রদান অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের লোকপ্রশাসন বিভাগ থেকে সর্বোচ্চ ফল অর্জনের স্বীকৃতি হিসেবে মহিউদ্দিন খানকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়।

উল্লেখ্য মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী। অনার্সে ৪.০০-এর মধ্যে ৩.৯৩ সিজিপিএ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম হন তিনি। পরে মাস্টার্সের প্রথম সেমিস্টারে ৪.০০-এর মধ্যে ৪.০০ সিজিপিএ অর্জন করেন। তার বাড়ি রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank