সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসুতে জিন্নাহর ছবি কেন, ব্যাখ্যা দিলেন এস এম ফরহাদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
expand

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর জিন্নাহর ছবি টাঙানো নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ডাকসুর জিএস এস এম ফরহাদ।

ফরহাদ বলেন, ‘জিন্নাহ যে সরাসরি বাংলা ভাষার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং বলেছিলেন এই অঞ্চলের রাষ্ট্রভাষা হবে উর্দু। সেই বক্তব্যটি আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে উল্লেখ করেছি এবং ছবির নিচে সেই ক্যাপশনটি দিয়েছি। আমরা দেখিয়েছি এটার পরেই বাংলা ভাষার প্রেক্ষাপট তৈরি হয়।’

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডাকসু সংগ্রহশালায় ভাঙচুরের পর বিকালে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, ‘আমরা ছবিটি না দিলে আপনারাই বলতেন যে, জিন্নাহ বাংলা ভাষার বিপক্ষে অবস্থান নিয়েছে সেটা আপনারা লুকিয়েছেন এবং তাকে দায়মুক্তি দিয়েছেন।’

ডাকসুর জিএস বলেন, ‘আমি মনে করি ছাত্রদল এ বিষয়ে বিবৃতি দিয়ে জিন্নাহর বিপক্ষে অবস্থান নিলেও মূলত তারা তার পক্ষেই অবস্থান নিয়েছেন এবং তাকে দায়মুক্তি দিয়েছেন। তারা জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে, তার মানে, তারা চায় জিন্নাহ যে বাংলা ভাষার বিপক্ষে অবস্থান নিয়েছে তা লুকাতে।

এস এম ফরহাদ বলেন, ‘আমরা আসল ইতিহাস উল্লেখ করেছিলাম। এখানে দুটি বিষয় হতে পারে- হয়ত তারা (ছাত্রদল) ইতিহাসই জানেন না অথবা পড়াশোনা করেন না অথবা তারা জেনেও জিন্নাহকে লুকাতে চান।’

এর আগে সংস্কার শেষে গতকাল রোববার সংগ্রহশালা চালু করে ডাকসু। সেখানে যুক্ত করা হয় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি। সেখানে তারতিনটি ছবি দেখা যায়। এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরপর আজ সোমবার দুপুরে ডাকসু সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনা ঘটে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank