

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাড়িভাড়া বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকদের দাবির সাথে সংহতি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টায় রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে আন্দোলনরত শিক্ষকদের মাঝে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন আখতার। এছাড়াও, অবিলম্বে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের নিকট আহ্বান জানান তিনি।
আখতার বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। আজ এত দিন ধরে তারা তাদের দাবিদাওয়া নিয়ে আন্দোলন করছেন। কিন্তু এ ব্যাপারে সরকারের কোন ভ্রুক্ষেপ নেই। তারা এখন অনশনে বসেছেন। তাদের যৌক্তিক দাবি দ্রুত সময়ের মধ্যে পূরণ করতে হবে।
প্রসঙ্গত, দাবি আদায়ে নতুন কর্মসূচি হিসেবে গতকাল বিকাল ৩টা থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে অনশন শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
শিক্ষা উপদেষ্টার ‘অসৌজন্যমূলক আচরণ’ এর প্রতিবাদ ও দ্রুত বাড়ি ভাড়া, মেডিক্যাল ভাতা ও উত্সব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির দাবিতে তারা আজ শনিবার দুপুর ১২টায় কালো পতাকা মিছিল বের করবেন।
শেষ পর্যন্ত সরকার তাদের অবস্থান পরিবর্তন না করলে চূড়ান্ত আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল রোববার কেন্দ্রীয় শহিদ মিনারে বড় জমায়েত করে যমুনা ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও জানান তারা।
মন্তব্য করুন