

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোনে একের পর এক অগ্নিকাণ্ডের এই সিরিজ এট্যাকের পেছনে পতিত ফ্যাসিস্ট এবং তার দোসরদের কালো হাত রয়েছে। এই হাত ভেঙে দিতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম।
আজ রবিবার (১৯ অক্টোবর) সকালে নিজস্ব ফেসবুক পেইজে লেখার মাধ্যমে তিনি এই মন্তব্য করেন।
এতে তিনি লেখেন, অগ্নিসংযোগের এই ঘটনাগুলো জাতীয় নিরাপত্তা ও সুরক্ষার সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছে। প্রত্যেকটি ঘটনার প্যাটার্ন বিশ্লেষণ করলে এসব সুস্পষ্ট ষড়যন্ত্র এবং সুপরিকল্পিত ধ্বংসযজ্ঞ বলেই প্রতীয়মান হয়।
তাই, ফ্যাসিস্টদের দৃশ্যমান বিচার কার্যকর করতে না পারা রাষ্ট্র এবং ফ্যাসিবাদের দোসরদের আশ্রয়দানকারী রাজনৈতিক দলগুলোও এসকল অনিরাপত্তা ও ধ্বংসযজ্ঞের দায় এড়াতে পারে না।
একই সাথে এতে তিনি, আধিপত্যবাদী ও দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে পুনরায় ঐক্যবদ্ধ হতে ছাত্রসমাজ এবং দেশবাসীর প্রতি আহবান জানান।
তিনি ছাত্র সমাজ ও দেশবাসীর উদ্দেশ্যে বলেন, এই দেশ আমার, আপনার, আমাদের। রক্তের দামে কেনা, আমাদের এদেশকে কেউ ব্যর্থ, অকার্যকর রাষ্ট্র বানাতে চাইলে, তার খায়েশ যথোপযুক্তভাবেই মিটিয়ে দিতে হবে।
মন্তব্য করুন