শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিসের ডিজি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১১:৩৮ পিএম
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল
expand
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেছেন, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, আর বাড়ার সম্ভাবনা নেই। তবে বাতাস ও কার্গো রাখার জায়গাগুলোর জটিল গঠনের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) রাতে বিমানবন্দরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।

তিনি বলেন, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। এটি আর বাড়ার সম্ভাবনা নেই। দুইজন ফায়ার ফাইটার আহত হয়েছেন এবং আনসারের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। আমরা কাজ করছি আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত আমরা কাজ করে যাবো। নিয়ন্ত্রণের পর কর্তৃপক্ষকে দায়িত্ব হতান্তর করে আমরা চলে যাবো।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সূত্রপাত কীভাবে হয়েছে তা আগুন নেভানোর পর তদন্ত সাপেক্ষে বলা যাবে।

আগুন নেভাতে এসে যেসব প্রতিবন্ধকতা ছিলো এ বিষয়ে বলেন, সবচেয়ে বড় সমস্যা ছিলো বাতাস। যেহেতু এটা খোলা জায়গা প্রচুর বাতাস ছিলো। ফলে আগুন নেভাতে একটু বেগ পেতে হয়েছে। আর স্টোরেজের ভেতরে কার্গো রাখার জায়গাগুলো খোপ খোপ করা। এর মধ্যে কনক্রিটের দেয়াল রয়েছে। ফলে প্রত্যেকটা খোপ ক্লিয়ার করে আগুন নেভাতে হয়েছে। কিছু কার্গো খোলা জায়গায় থাকায় খুব সহজেই আগুন ধরে গিয়েছে।

আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে এখানে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, আমরা এখন কাজ করছি। এই মুহূর্তে সব বিষয়ে বলা যাবে না। কাজ শেষ হলে সম্মিলিতভাবে মতামত নিয়ে এ বিষয়ে জানানো যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন