শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আচরণ না বদলালে গ্রিন ক্যাম্পাস সম্ভব নয়: কুবি উপাচার্য

কুবি প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৬:০৫ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

“গ্রিন ক্যাম্পাস গড়তে শুধু বাজেট নয়, সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের আচরণের পরিবর্তন,” এমন মন্তব্য করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিম।

গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের হলরুমে নৃবিজ্ঞান বিভাগের সংগঠন এন্থ্রোপলোজি সোসাইটির উদ্যোগে আয়োজিত নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পরিবেশবান্ধব বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে বড় কোনো প্রকল্পের চেয়ে ছোট ছোট অভ্যাসগত পরিবর্তনই বেশি কার্যকর। প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে একটি ভবন বা নির্দিষ্ট স্থান থেকে পরিবেশবান্ধব উদ্যোগ শুরু করা যেতে পারে।”

তিনি আরও বলেন, “আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু সেই সীমাবদ্ধতার মধ্যেও যেটুকু সম্ভব, সেটুকু দিয়েই শুরু করতে হবে। আমরা যদি একটি ভবনে প্লাস্টিকের বোতল বা পলিথিনের ব্যবহার বন্ধ করতে পারি, তাহলে ধীরে ধীরে সেই সংস্কৃতি পুরো বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দেওয়া সম্ভব।”

উপাচার্য বলেন, “পরিবেশ সংরক্ষণ শুধু প্রশাসনের দায়িত্ব নয়; শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী—সবার সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই একটি সত্যিকারের গ্রিন ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব।”

এছাড়াও তিনি সম্ভবনার কথা বলতে গিয়ে বলেন, “আমরা হয়তো একদিনেই সেন্টার অব এক্সিলেন্স হতে পারব না। তবে আজ থেকেই ছোট ছোট ইতিবাচক উদ্যোগ নিলে ভবিষ্যতে একটি মডেল বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন