বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন কমিটি পেল হাবিপ্রবি ছাত্রদল

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৩:৪৮ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

‎দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রদলের ৫ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

মঙ্গলবার (৭ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে৷

অর্ধ দশক পর গঠিত কমিটিতে কৃষি অনুষদের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মো. এহেসানুল কবির অর্ণবকে সভাপতি এবং অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ব্যাচের মো. মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ‎ ‎এছাড়াও কমিটিতে সিনিয়র সহ সভাপতি হিসেবে কৃষি অনুষদের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মো. সানজিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ফুড ইঞ্জিনিয়ারিং অনুষদের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. রুকুনুর জামান, সাংগঠনিক সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রিদওয়ান হাসানকে অনুমোদন দেওয়া হয়েছে। ‎ ‎আংশিক এই কমিটিকে আগামী ত্রিশ (৩০) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।‎হাবিপ্রবিতে সবশেষ ২০২১ সালে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup