সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুবিতে পাঁচ অনুষদের ডিন নিয়োগ 

কুবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৮:৫৫ পিএম
কুবিতে পাঁচ অনুষদের ডিন নিয়োগ 
expand
কুবিতে পাঁচ অনুষদের ডিন নিয়োগ 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাঁচ অনুষদে ডিন নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ১০৯তম ও ১১০তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তে ডিন নিয়োগ–সংক্রান্ত গঠিত কমিটির প্রতিবেদন এবং আইন উপদেষ্টার পরামর্শের ভিত্তিতে উপাচার্য নিম্নোক্ত পাঁচ শিক্ষককে ডিন হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

নিয়োগপ্রাপ্ত পাঁচ জন ডিন হলেন - বিজ্ঞান অনুষদে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার, কলা ও মানবিক অনুষদে বাংলা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী, সামাজিক বিজ্ঞান অনুষদে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, প্রকৌশল অনুষদে সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাছান এবং ব্যবসায় শিক্ষা অনুষদে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. এমদাদুল হক।

এ বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, "আজকে ভিসি স্যারের নির্দেশে পাঁচটি ফ্যাকাল্টিতে ডিন নিয়োগ দেওয়া হয়েছে। ডিন নিয়োগে বিভাগ রোটেশনকে প্রাধান্য দেওয়া হয়েছে। তবে পূর্বে সায়েন্স এবং সোশ্যাল সাইন্স ফ্যাকাল্টিতে ডিন নিয়োগে যে ব্যত্যয় ঘটেছে, সেটা কাটিয়ে উঠার জন্য সেই বিভাগগুলো থেকে ডিন দেওয়া হয়েছে। বিভাগ রোটেশনকে প্রাধান্য দিয়েই সামনেও ডিন নিয়োগ দেওয়া হবে।"

উল্লেখ্য, আগামী দুই বছরের জন্য নিজ নিজ অনুষদের ডিনগণ দায়িত্ব পালন করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Spain
Scheduled
07 Jul, 01:00 AM
VS
World Cup