রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লম্বা ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৮:০৫ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

দীর্ঘ ১৬ দিনের ছুটি শেষে আজ (রোববার) থেকে দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও শুরু হয়েছে শ্রেণি কার্যক্রম। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের পর শিক্ষার্থীদের পদচারণায় সরব হয়ে উঠছে স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ছুটির সূচি অনুযায়ী, গত ২৪ মে থেকে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। আজ থেকে এসব প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান শুরু হয়েছে।

তবে মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোতে ছুটি আরও কয়েক দিন অব্যাহত থাকবে। মাদরাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসাগুলো আগামী ১১ জুন পর্যন্ত বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটির পর ১৪ জুন থেকে এসব প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে ঈদ উপলক্ষে ছুটি শেষে দেশের বেশির ভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়েও একাডেমিক কার্যক্রম সচল হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে সোমবার থেকে ক্লাস শুরু হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন