

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) র্যাগিংয়ের শিকার হয়েছে অর্থনীতি বিভাগের নবীন শিক্ষার্থীরা।
খোঁজ নিয়ে জানা যায়,২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের র্যাগ দেন একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইমিডিয়েট সিনিয়ররা।
১৪ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত কয়েকবার র্যাগিংয়ের শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছেন বিভাগের ভুক্তভোগী নবীন শিক্ষার্থীরা। ফলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিভাগ।
ভুক্তভোগী ব্যাচের কয়েকজন শিক্ষার্থী জানান, জুনিয়র ব্যাচের গ্রুপে সিনিয়রদের নিয়ে কথা বলার জের ধরে ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাহিরে সিনিয়রদের সাথে বসা হয়েছে। সেসময় সিনিয়র ব্যাচের কয়েকজন নবীন শিক্ষার্থীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে।
এ দিকে ইমেডিয়েট সিনিয়র ব্যাচের একজন শিক্ষার্থী বলেন, ব্যাচের কিছু ছেলের জন্য এইটা হইছে কিন্তু এখন যদি এক্সামটা স্থগিত হয়ে যায় আমরা পুরো ব্যাচ-ই ক্ষতিতে পরবো।
এ বিষয়ে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম বলেন,"আমরা এরকম একটি খবর পেয়েছি। যদিও কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। আমরা বিষয়টি দেখছি।"
সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা শুধু র্যাগিংয়ের অভিযোগের কারণে হয়েছে তা না। পুরো বিভাগের সিনিয়র-জুনিয়রদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক নুরুল করিম চৌধুরী বলেন, অর্থনীতি বিভাগ থেকে আমাকে মৌখিকভাবে জানিয়েছে তারা পরীক্ষা বন্ধ করেছে। তবে কোনো কারণ বলেনি।
প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, আমরা বিষয়টি জেনেছি। আমাদের প্রক্টরিয়াল বডি সেই বিভাগের দুইজন শিক্ষককে নিয়ে কাজ করছেন। আমরা খুব শিগগিরই সিদ্ধান্ত নিবো।
মন্তব্য করুন