মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শাবিপ্রবিতে ছাত্রদল নেতার উদ্যোগে পান্তা-ইলিশ আয়োজন ‎

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পিএম
ছাত্রদল নেতার উদ্যোগে পান্তা-ইলিশ আয়োজন ‎
expand
ছাত্রদল নেতার উদ্যোগে পান্তা-ইলিশ আয়োজন ‎

‎বাংলা নববর্ষের ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পান্তা-ইলিশ আয়োজন করা হয়েছে। শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহাগ মাহমুদ এই অনুষ্ঠানের আয়োজন করেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে এই অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির।

উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ, বিজয় ২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. খালিদুর রহমান ও সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকি।

এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, আফফান, মো. মোস্তাকিম ইসলাম, মো. আরফান উদ্দিন ও মো. জুলফিকার রহমান, হারুন অর রশিদ রাসেল, ফাহাদ খান, সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান, সহ-সমাজসেবা সম্পাদক আশিকুর রহমান মারুফ, যোগাযোগ মাধ্যম সম্পাদক শাহাদাত হোসেন, সহ-সাহিত্য সম্পাদক অন্তর উদ্দিন প্রমুখ।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, যা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম বাহক। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহ বৃদ্ধি করে এবং পারস্পরিক সম্প্রীতি জোরদার করে।

ছাত্রদল নেতা মোহাম্মদ সোহাগ বলেন, বাংলা সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখা এবং শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতেই এই আয়োজন। সকলের সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।এই আয়োজন শাবিপ্রবি ক্যাম্পাসে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।' তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। ‎

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন