মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক কনফারেন্সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

জবি প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১১:৪১ এএম
আন্তর্জাতিক কনফারেন্সে জবির প্রতিনিধিত্ব করবেন রসায়ন বিভাগের ৫ শিক্ষার্থী
expand
আন্তর্জাতিক কনফারেন্সে জবির প্রতিনিধিত্ব করবেন রসায়ন বিভাগের ৫ শিক্ষার্থী

সেন্ট্রাল ইনস্টিটিউট অব এডুকেশন, ইনোভেশন এন্ড এনটাপ্রেনারশিপ এবং সেন্ট্রাল ইন্সটিটিউট অব পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির আয়োজনে দ্বিতীয় আন্তর্জাতিক এডভান্স ইন কেমিক্যাল এন্ড ম্যাটেরিয়ালস সায়েন্স ২০২৬ কনফারেন্সে বাংলাদেশ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে রসায়ন বিভাগের ৫ শিক্ষার্থী।

আগামী ১২-১৪ই এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসিএমএস-২০২৬ আয়োজনে অংশ নিচ্ছেন রসায়ন বিভাগের স্নাতকোত্তর পাঁচ শিক্ষার্থী। তারা হলেন অমৃত রায়, নাঈম হোসেন, মো. আল-ইমরান, আতিকুল ইসলাম ও মো. স্বপন হোসাইন। কনফারেন্স শিক্ষার্থীরা তাদের গবেষণা কর্ম পোস্টার ও ওরাল প্রেজেন্টেশানের মাধ্যমে উপাস্থান করবেন।

উক্ত পাঁচ শিক্ষার্থীকে সাক্ষাৎকীলন শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন। তিনি বলেন, ‘এটা খুবই আনন্দের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে তারা ভারতে যাচ্ছে। রসায়ন বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিচ্ছে এটা তাদের জন্য যেমন একটা প্রাপ্তির বিষয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরও গর্বের বিষয়।’

গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক তাদেরকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি করে আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়া সত্যি দারুন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক- শিক্ষার্থীদের এ ধরনের গবেষণা বিষয়ক আয়োজনে অংশ নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামকে আরো গৌরবে উন্নীত করবে।’

রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল হক বলেন, ‘আশা করি ভবিষ্যতে আমাদের ছাত্ররা এভাবে বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার অংশগ্রহণ করে রসায়ন বিভাগের ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন