

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দুই সপ্তাহ ধরে ভয়াবহ গ্যাস–সংকটে ভুগছে সারা দেশের শিল্পকারখানা। সঙ্গে আছে বিদ্যুতের লোডশেডিং। এতে অনেক শিল্পের উৎপাদন কমে অর্ধেকে নেমেছে। এর ফলে খাদ্য ও খাদ্যবহির্ভূত বেশ কিছু পণ্যের চাহিদা অনুযায়ী সরবরাহ ব্যাহত হচ্ছে। অন্যদিকে চাহিদা অনুযায়ী উৎপাদন না হওয়ায় পণ্য রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে।
এ পরিস্থিতির মধ্যে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) জানিয়েছে, বুধবার (৫ আগস্ট) থেকে ধাপে ধাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়।
শিল্পসংশ্লিষ্ট উদ্যোক্তারা বলছেন, গ্যাসের স্বল্পতার কারণে কাচ, ইস্পাত, বস্ত্র, তৈরি পোশাক, সিরামিক, বিস্কুট, কেকসহ বিভিন্ন ভোগ্যপণ্য উৎপাদনকারী কারখানাগুলো সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে। অনেক কারখানায় উৎপাদন অর্ধেকে নেমে এসেছে, ফলে বাজারের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
ব্যবসায়ীদের মতে, উৎপাদন কমে যাওয়ায় প্রতি ইউনিট পণ্যের উৎপাদন ব্যয়ও বেড়ে গেছে। এতে অনেক প্রতিষ্ঠানকে অতিরিক্ত আর্থিক চাপ বহন করতে হচ্ছে এবং লোকসানের মুখে পড়তে হচ্ছে।
এদিকে উৎপাদন ব্যাহত হওয়ায় রপ্তানিমুখী শিল্পও চাপের মধ্যে রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শিল্প মালিকদের আশঙ্কা, গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে অনেক প্রতিষ্ঠানকে উৎপাদন আরও সীমিত করতে হতে পারে। এমন পরিস্থিতি দীর্ঘায়িত হলে কিছু কারখানায় কর্মী ছাঁটাইয়ের মতো কঠিন সিদ্ধান্তও নিতে হতে পারে বলে তারা সতর্ক করেছেন।