সোমবার
০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শুরু হচ্ছে ‘এসএমসি প্লাস ইডব্লিউইউ উইন্টার স্ম্যাশ ২০২৬’

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০২:২৪ পিএম আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৬:১১ পিএম
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের সংবাদ সম্মেলন
expand
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের সংবাদ সম্মেলন

জমকালো আয়োজনের মধ্য দিয়ে আগামীকাল রোববার (৫ এপ্রিল) শুরু হতে যাচ্ছে দেশের অন্যতম আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ‘এসএমসি প্লাস ইডব্লিউইউ উইন্টার স্ম্যাশ-২০২৬’।

রাজধানীর আফতাবনগরে অবস্থিত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে গ্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে টুর্নামেন্টটির পর্দা উঠবে।

শনিবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এবারের আয়োজনটি স্পন্সর করেছে এসএমসি প্লাস। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে নিউজ পেইজ বিডি (এনপিবি)।

উইন্টার স্ম্যাশের ১০ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রিয় ব্যান্ড আর্কসহ (হাসান) একাধিক শিল্পীগোষ্ঠী অংশগ্রহণ করবে।

এখন পর্যন্ত দেশের ৪৩ বিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করেছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে স্পোর্টস ক্লাবের মডারেটর আব্দুর রহমান সুমন জানান, আন্তর্জাতিক ব্যাডমিন্টন নিয়ম অনুযায়ী ৬ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

এবারের টুর্নামেন্টে ছাত্র-ছাত্রীদের ৬টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি ক্রীড়ায় অংশগ্রহণ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ আয়োজনের জন্য এসএমসি’র প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

আয়োজনে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের সহকারী ব্র্যান্ড ম্যানেজার ইসমাইল হোসেন বলেন, এসএমসি প্লাস যুব সমাজের মধ্যে স্বাস্থ্যকর জীবনধারা প্রচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা যুব ক্রীড়াবিদদের প্রেরণা দিতে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়ার বৃদ্ধিকে সমর্থন করতে চাই।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের বিজ্ঞাপন, প্রোডাকশন ও ইভেন্ট ম্যানেজমেন্ট ম্যানেজার ইরফাত তারেক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হাসিব কামাল চৌধুরী উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন