বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাবি শিবিরের ইফতারে শিক্ষার্থীদের ভীড়, খাবার পায়নি অনেকে

জাবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১০:৪৭ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ইফতার আয়োজন
expand
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ইফতার আয়োজন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত সম্মিলিত ইফতার মাহফিলে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। এসময় কয়েকশ শিক্ষার্থীকে খাবার না পেয়ে ফিরে যেতে দেখা গেছে।

বুধবার(৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ইফতার আয়োজন করা হয়।

সরেজমিনে দেখা যায়, শিবির আয়োজিত ইফতার প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের নারী ও পুরুষ শিক্ষার্থীরা অংশগ্রহণের উদ্দেশ্যে কেন্দ্রীয় খেলার মাঠে আসে। ইফতারের সময়ের অনেক আগেই শিক্ষার্থীদের জন্য বরাদ্দ আসন পূর্ণ হয়ে যায়। এসময় খাবার বিতরণের অব্যবস্থাপনা লক্ষ্য করা যায়। ছেলে ও মেয়েদের পৃথক লাইন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে শুরু করে শহীদ মিনার পর্যন্ত পৌঁছে যায়। এসময় লাইনে থাকা বেশির ভাগ শিক্ষার্থীই খাবার পাননি।

এদিকে উপস্থিতি বেশি দেখে আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয় ৩ হাজারের আয়োজন ছিল। এত উপস্থিতি তাদের কল্পনার বাইরে ছিল বলে জানা যায়।

এদিকে এই অব্যবস্থাপনার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ইফতারে অংশ নেওয়া শিক্ষার্থীরা। এদিকে ইফতার শেষে ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ করেছেন জাবি শিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান। ফেসবুক পোস্টে তিনি বলেন, “আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি শিক্ষার্থী ভাই বোনেরা উপস্থিত হওয়ায় কিছু সংখ্যক শিক্ষার্থীর কাছে আমরা ইফতার পৌঁছাতে পারিনি।

গতবছরের অভিজ্ঞতার আলোকে এবছর আমরা ৩০০০+ শিক্ষার্থীর জন্য আয়োজন রেখেছিলাম। তারপরেও শেষ মুহূর্তে খাবার সংকুলান না হওয়ায় অনেককেই ইফতার না নিয়ে ফিরে যেতে হয়। আমরা সকলের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। পরবর্তী যেকোনো আয়োজনে আমরা আরো বেশি সতর্ক থাকবো ইনশাআল্লাহ।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন