শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

কুবি'র হিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও ইফতার

কুবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৮ এএম
কুবি'র হিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীনবরণ
expand
কুবি'র হিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীনবরণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন হিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) অ্যাসোসিয়েশনের সদস্য খাইরুল আমীন মাসুমের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন হিল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. হাসান শাহরিয়ার, অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন হৃদয়, অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রনি,সহ অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ।

নবীন শিক্ষার্থী জয়নাল আবেদীন বলেন, “আমি ভর্তি পরীক্ষার ফলাফলের পর বেশ চিন্তিত হয়ে পড়ি। বান্দরবানের মতো প্রত্যন্ত অঞ্চল থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এবং নতুন পরিবেশ সবকিছু ভেবে ফেসবুকে পোস্ট দিলে অ্যাসোসিয়েশনের ভাইদের সঙ্গে পরিচয় হয়। তখন থেকে এ পর্যন্ত অ্যাসোসিয়েশনের ভাইদের সহযোগিতা অতুলনীয়।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. হাসান শাহরিয়ার বলেন, “আজকের এই প্রোগ্রামে এসে মনে হচ্ছে পরিবারের সদস্যদের কাছে এসেছি। পার্বত্য অঞ্চল থেকে যারা এসেছো, যাদের মন ছোট থাকত, তারা আজ থেকে বুক ফুলিয়ে চলবে। আমি আশা করি, এই অ্যাসোসিয়েশন ভবিষ্যতে বহুদূর এগিয়ে যাবে।”

সভাপতির বক্তব্যে মো. মহিউদ্দিন বলেন, “ক্যাম্পাসে আমাদের সময় শেষের দিকে। আপনারা যারা নবীন, আপনাদের এই সংগঠনের হাল ধরতে হবে। এই সংগঠনকে আপনারা অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন।”

উল্লেখ্য, ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X