শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কারাবন্দি ছাত্রলীগ নেতার মৃত্যু

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৩ পিএম
মো. সফিকুল ইসলাম খান-ফাইল ছবি
expand
মো. সফিকুল ইসলাম খান-ফাইল ছবি

পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সফিকুল ইসলাম খান (৩৮) শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২০মিনিটের দিকে কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

তিনি কারাগারে লিভার সিরোসিজ ও হৃদরোগের জটিলতায় বিকেল ৪টায় অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকাল সাড়ে ৫টায় পুলিশ প্রহরায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সফিকুল ইসলাম ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় ২০২৫ সালের ১০ আগস্ট বিএনপির অফিসে হামলা ও ভাঙচুরসহ একাধিক মামলায় গ্রেপ্তার হন। দীর্ঘ সাত মাস কারাগারে বন্দী ছিলেন তিনি।

রাতেই পটুয়াখালী কারা কর্তৃপক্ষ তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে। দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গ্রামের বাড়িতে আনা হয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিৎ করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup