

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল নেত্রী খাদিজাতুল কুবরা তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ছাত্রদলে যোগ দেওয়ার কারণ বিস্তারিতভাবে উল্লেখ করেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ফেসবুক পোস্টে তিনি জানান, তার এই সিদ্ধান্ত কোনো নীতিগত বা রাজনৈতিক হিসাব থেকে নয়; বরং মানবিক অভিজ্ঞতার বাস্তবতা থেকেই নেওয়া।
ফেসবুক পোস্টে খাদিজাতুল কুবরা আরও লিখেন, তার পরিবার সম্পূর্ণভাবে নন-পলিটিক্যাল। তিনি কারাবন্দি হওয়ার পর আত্মীয়স্বজনরা একপ্রকার সম্পর্ক ছিন্ন করে দেন এবং পরিচিত মহলের অনেকেই খোঁজখবর নেওয়া বন্ধ করে দেন।
ঠিক এমন কঠিন সময়ে রাজনৈতিক দল হিসেবে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-ই তার এবং তার পরিবারের খোঁজ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
পোস্টে তিনি আরও লিখেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ শীর্ষ পর্যায়ের অনেক নেতা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। এছাড়া ইশরাক হোসেনসহ আরও কয়েকজন নেতা তার পরিবারের খোঁজ নিতে বাসায় যেতে চেয়েছিলেন।
তবে ভয় ও নিরাপত্তাজনিত আশঙ্কার কারণে পরিবার সে প্রস্তাবে রাজি হয়নি বলেও তিনি লেখেন। একই সঙ্গে তিনি ধারণা করেন যে, বিভিন্ন মাধ্যমে তারেক রহমানও তার খোঁজ নিয়েছিলেন।
খাদিজাতুল কুবরা তার পোস্টে উল্লেখ করেন, ওই সময়ে আর্থিক সহায়তার চেয়ে পাশে দাঁড়ানোই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে তিনি আক্ষেপ করে লেখেন, তার সেই সংকটকালে কোনো জামায়াত নেতা তার খোঁজ নেননি এবং কোনো শিবিরকেও তার পক্ষে কোনো আন্দোলনে দেখা যায়নি। পোস্টের শেষাংশে তিনি আশাবাদ ব্যক্ত করে লিখেন, তার ওপর সংঘটিত নির্যাতনের বিচার তিনি পাবেন।
পরিশেষে তিনি জানান, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তার পক্ষে দাঁড়িয়েছেন এ বিষয়টি তিনি কখনো অস্বীকার করেন না। তবে সবার সঙ্গে রাজনৈতিকভাবে যুক্ত হওয়া সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তিগত পছন্দ থাকবেই।
মন্তব্য করুন
