শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি অফিসে সেবা ফি সাইনবোর্ডে টানানোর নির্দেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩ এএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

ভূমিসেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। সরকার নির্ধারিত সব ফি উপজেলা, সার্কেল ও ইউনিয়ন কিংবা পৌর ভূমি অফিসের দৃশ্যমান স্থানে স্থায়ী সাইনবোর্ডে টানিয়ে রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়। এতে বলা হয়, ভূমি উন্নয়ন করসহ সব ধরনের ভূমিসেবা ফি কেবল অনলাইনে পরিশোধ করতে হবে। কোনো অবস্থাতেই নগদ লেনদেন গ্রহণযোগ্য নয়।

সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ ও জবাবদিহি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়েছে, নির্ধারিত ফির বাইরে কেউ অতিরিক্ত অর্থ দাবি করলে সঙ্গে সঙ্গে ১৬১২২ নম্বরে অভিযোগ করতে হবে। নির্ধারিত ফি ছাড়া অন্য কোনো অর্থ আদায় করা যাবে না বলেও স্পষ্ট করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিভিন্ন সেবার ফি বিস্তারিত উল্লেখ করা হয়েছে। নামজারি করতে মোট খরচ নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৭০ টাকা। এর মধ্যে রয়েছে কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন বা হালনাগাদ ফি ১ হাজার টাকা এবং প্রতি কপি খতিয়ান সরবরাহ ফি ১০০ টাকা।

খতিয়ানের সার্টিফায়েড কপি বা অনলাইন কপির জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা। ডাকযোগে কপি নিতে চাইলে অতিরিক্ত ৪০ টাকা ডাকমাশুল দিতে হবে। মৌজা মানচিত্রের প্রতি শিটের জন্য ফি ৫৪৫ টাকা; ডাকযোগে পেতে চাইলে অতিরিক্ত ১১০ টাকা পরিশোধ করতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত তালিকার বাইরে কোনো ধরনের অর্থ আদায় আইনসম্মত নয়। সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ ও জবাবদিহি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X