শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

১ নয়, দুই দফায় হয়েছে ভূমিকম্প

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০০ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৪ মিনিটের দিকে অনুভূত হয় ভূমিকম্পের ঝাঁকুনি। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন এলাকায় কম্পন টের পাওয়ার কথা জানিয়েছেন বাসিন্দারা।

বিশেষজ্ঞরা জানান, ভূমিকম্পটি একবারে হয়নি; পরপর দুটি ধাক্কা অনুভূত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ূন আখতার।

ইউরো-মেডিটেরিনিয়ান সাইসমোলজিক্যাল সেন্টার ও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২৯ কিলোমিটার গভীরে।

খুলনা থেকে প্রায় ৪৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আশাশুনি অঞ্চলে কম্পনের উৎস চিহ্নিত করা হয়েছে। খুলনা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X