মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ 

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম
নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ 
expand
নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ 

বাংলাদেশের লাখো মজলুম মানুষের রক্তের বিনিময়ে অর্জিত বিজয় দিবসের উপর নগ্ন হস্তক্ষেপ ও বিজয় দিবসকে কলুষিত করার দায়ে গুজরাটের কষাই খ্যাত ভারতের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ, ছবি পদদলিত এবং ছবিতে জুতার মালা ঝুলিয়ে জুতা নিক্ষেপ করেছে ঢাবির আধিপত্যবাদ বিরোধী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ই ডিসেম্বর)ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)মধুর ক্যান্টিনের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

আয়োজনের আহ্বায়ক রিয়াদুল ইসলাম যুবাহ বলেন," গুজরাটের কসাই ভারতের ফ্যাসিস্ট নরেন্দ্র মোদির পদলেহনকারী দালালরা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে দিলেও দেশের জনগণ রক্ত দিয়ে তা এই চব্বিশে ফিরিয়ে এনেছে"

তিনি বলেন,সেই একাত্তর থেকেই ভারতীয় বাহিনী এদেশে গণহত্যা, লুটপাট ও সীমান্ত হত্যা পরিচালনা করে চলেছে। মোদি বিরোধী আন্দোলন, পিলখানা সহ বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে নিজেদের কলোনী বানাতে এখনো গুপ্ত ও সীমান্ত হত্যাকাণ্ড পরিচালনা করছে।

আওয়ামীলীগ-শাহবাগীদেরকে দিল্লির এদেশীয় দালাল দোসর আখ্যা দিয়ে তিনি বলেন,"এই সব বর্বর জঙ্গী কার্যক্রম এদেশে পরিচালনা করছে প্রতিনিয়ত। আবরার ফাহাদ, ফেলানী থেকে দুদিন আগেও আমাদের ওসমান হাদি ভাইকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা চেষ্টা করেছে এই ভারতীয় প্রক্সি বাহিনী।

ভারতের ফ্যাসিস্ট গুজরাটের কসাই নরেন্দ্র মোদী প্রতিনিয়ত ভারতের সংখ্যালঘুদের ঘরবাড়ি,প্রার্থনাগার, আগুন দিয়ে জ্বালিয়ে ধ্বংস করছে। সংখ্যালঘুদের ওপর গুম,খুন,ধর্ষণ সহ সকল ধরনের বর্বর নির্যাতন পরিচালনা করছে।

যুবাহ দীপ্ত কন্ঠে বলেন এই নরখাদক মোদি আমাদের সার্বভৌমত্বের প্রতি যে নজর দিয়েছে তা কখনোই সফল হবে না।এটা হায়দ্রাবাদ,সিকিম কিংবা কাশ্মীর নয়।

সবশেষে ,ভারতে পলাতক বাংলার কসাই হাসিনা সহ খুনি লীগের সন্ত্রাসীদের খুব শীঘ্রই দেশে ফেরত পাঠানো ও অবিলম্বে এই ধরনের বর্বর আধিপত্যবাদী আচারণ বন্ধ করার আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup