

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে সমাজসেবা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা ইসলামি ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আজাদ শিকদার। ছাত্রশিবির সমর্থিত এবং বিভিন্ন ছাত্র সংগঠন, জুলাইয়ের আন্দোলনকারী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে গঠিত ‘দূর্বার সাস্টিয়ান ঐক্য’’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
রোববার (৭ ডিসেম্বর) বিকালে কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষনা করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।
এ বিষয়ে আজাদ শিকদার বলেন, ‘ঢাবি, রাবি ও চবির ছাত্র সংসদ নির্বাচনে আমরা পূর্ণাঙ্গ প্যানেল দিলেও, আমরা সাস্টে আলাদা প্যানেল দেইনি। বৃহৎ স্বার্থে শিক্ষার্থীদের কল্যাণে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘জুলাইয়ে আমরা একসাথে আন্দোলন করেছি, এবং ক্যাম্পাসে বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একসাথে আন্দোলন করেছি। শাকসু নির্বাচনের বিলম্বের সময়ও প্রশাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়েছি। শুরু থেকেই আমরা চাইছি সব ইসলামপন্থী সংগঠন, জুলাইয়ের আন্দোলনকারী ও সামাজিক সংগঠন একসাথে নির্বাচন করতে। বিভক্ত না হয়ে, বৃহৎ স্বার্থ ও শিক্ষার্থীদের কল্যাণকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।’
মন্তব্য করুন
