শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমরণ অনশনে ৬ শিক্ষক গুরুতর অসুস্থ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১১:২২ এএম
শহীদ মিনারের সামনে অনশনরত শিক্ষকরা: ছবি সংগৃহীত
expand
শহীদ মিনারের সামনে অনশনরত শিক্ষকরা: ছবি সংগৃহীত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা সরকারি সুযোগ-সুবিধার দাবিতে আমরণ অনশন শুরু করার পর এরই মধ্যে ছয়জন শিক্ষক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে আন্দোলনকারীদের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করেন তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আদনান হাবিবুর রহমান।

মুল বেতনের ২০% হারে বাড়িভাড়া, চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা, এবং উৎসবভাতা ৫০% থেকে বাড়িয়ে ৭৫% করা—এই তিনটি মূল দাবির ভিত্তিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ব্যানারে আন্দোলনে আছেন শিক্ষকরা।

এরই ধারাবাহিকতায় অনশন করছেন অনেক শিক্ষক। অসুস্থ হয়ে পড়া ছয়জনের মধ্যে অন্যতম হলেন—জোটের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব।

আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১২টায় শিক্ষকরা মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করবেন। এই ঘোষণা সোমবার (২০ অক্টোবর) দুপুরে দেওয়া হয়।

অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজীজি বলেন, আমরা ২২ অক্টোবর পর্যন্ত সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব।

এরপরও কোনো উদ্যোগ না এলে যে পরিস্থিতি তৈরি হবে, তা দেশ আগে কখনও দেখেনি। প্রয়োজনে সারা দেশের শিক্ষক-কর্মচারীদের ঢাকায় এনে যমুনা ঘেরাও করব।

১২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান দিয়ে আন্দোলনের সূচনা হয়। তবে পরবর্তীতে পুলিশের অনুরোধে সেখান থেকে তারা শহীদ মিনারে চলে যান।

এরপর ১৪ অক্টোবর থেকে লাগাতার কর্মবিরতি চলছে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে।

পুলিশের সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে শিক্ষকরা আরও কঠোর অবস্থান নেন।

জাতীয় প্রেস ক্লাব ও শহীদ মিনারে ধারাবাহিক কর্মসূচির পাশাপাশি সচিবালয় অভিমুখে লংমার্চ ও শাহবাগ অবরোধ কর্মসূচিও পালিত হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন