সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০২:২৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক সময়সূচি প্রকাশ করা হয়েছে।

নির্ধারিত প্রস্তাবনা অনুযায়ী ঢাবির পরীক্ষা এ বছর ডিসেম্বরে এবং জবি ও রাবির পরীক্ষা ২০২৭ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে। তবে এগুলো এখনো চূড়ান্ত নয়; বিশ্ববিদ্যালয়গুলোর প্রকাশিত চূড়ান্ত বিজ্ঞপ্তির ওপর এটি নির্ভরশীল।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)

অনলাইন আবেদন: ১১ নভেম্বর (দুপুর ১২টা) থেকে ২৫ নভেম্বর (রাত ১১:৫৯ মিনিট) পর্যন্ত।

পরীক্ষার সময়সূচি:

৫ ডিসেম্বর: আইবিএ (IBA) ইউনিট

১২ ডিসেম্বর: বিজ্ঞান ইউনিট

১৯ ডিসেম্বর: কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট

২২ ডিসেম্বর: চারুকলা ইউনিট

২৬ ডিসেম্বর: ব্যবসায় শিক্ষা ইউনিট

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)

অনলাইন আবেদন: ১৫ নভেম্বর (দুপুর ১২টা) থেকে ১০ ডিসেম্বর (রাত ১১:৫৯ মিনিট) পর্যন্ত।

পরীক্ষার সময়সূচি:

১ জানুয়ারি ২০২৭: ‘এ’ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ)

৮ জানুয়ারি ২০২৭: ‘ই’ ইউনিট (চারুকলা অনুষদ)

১৫ জানুয়ারি ২০২৭: ‘বি’ ইউনিট (কলা ও আইন অনুষদ)

২২ জানুয়ারি ২০২৭: ‘সি’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)

২৩ জানুয়ারি ২০২৭: ‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ)

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)

অনলাইন আবেদন (প্রস্তাবিত): ১২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।

পরীক্ষার সময়সূচি (প্রস্তাবিত):

৮ জানুয়ারি ২০২৭: ‘বি’ ইউনিট

৯ জানুয়ারি ২০২৭: ‘সি’ ইউনিট

১৬ জানুয়ারি ২০২৭: ‘এ’ ইউনিট

পরীক্ষা কেন্দ্র: ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট- এই ৭টি বিভাগে পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। (তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান)।

ভর্তি উপকমিটির সভায় এই প্রস্তাবিত সূচিগুলো গৃহীত হয়েছে। পরবর্তীতে ভর্তি বিজ্ঞপ্তিতে কোনো রদবদল হলে নতুন তারিখ কার্যকর করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank