

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নজরুল বর্ষ ২০২৬-২৭ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা’ আয়োজনের সূচি ও পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) মাউশির এক চিঠিতে সংশ্লিষ্টদের এ তথ্য জানানো হয়।
নির্দেশনা অনুযায়ী, দেশের প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম নিয়ে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হবে।
প্রতিযোগিতা শুরুর আগে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার সময়সূচি এবং প্রধানমন্ত্রী গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সূচি যাচাই করতে হবে। এরপর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নিজ নিজ মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিষয়ে লিখিত প্রতিবেদন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠাবেন।
যেসব সংস্থা বাস্তবায়নে থাকবে
নির্দেশনায় বলা হয়েছে, এ কার্যক্রম বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর কাজ করবে।
এ ছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা অনুষ্ঠান আয়োজনের বিষয়ে স্থানীয় মন্ত্রী বা সংসদ সদস্যদের পরামর্শ নেবেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রতিযোগিতা আয়োজনের বিস্তারিত নির্দেশিকা প্রস্তুত করে দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠাবে।
আলাদা বাজেটের ব্যবস্থা
মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা আয়োজনের ব্যয় সংশ্লিষ্ট বিদ্যালয়ের নিজস্ব বাজেট থেকে বহন করা হবে। অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতা আয়োজনের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেবে।
প্রতিযোগিতায় কারিগরি বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও অন্তর্ভুক্ত করা হবে। নজরুলের সাহিত্য, সংগীত ও অন্যান্য সৃষ্টিকর্মের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিতি বাড়ানো এবং সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

