

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামী জুলাই মাস থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের মাঝে সরকার বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু করবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এছাড়া সারাদেশে মিডডে মিল চালু ও পাঠদানকে আধুনিক করতে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনে েকাজ চলছে বলে জানান তিনি।
সোমবার (১৫ জুন) মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে 'প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬' এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম বা এক্সট্রা কারিকুলাম এক্টিভিটির ওপর গুরুত্ব দিতে হবে।
সেশনজট কমাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, পরীক্ষার ফলাফল হওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীরা কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে।
শিক্ষামন্ত্রী বলেন, এ বছরের ডিসেম্বরে স্কুলগুলোতে নতুন পরিমার্জিত ও সংশোধিত নতুন বই পৌঁছে দেয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বাস্তবায়নে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়তে হবে। এজন্য শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ প্রদান করা হয়েছে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী। এসময় শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম,অতি. মহাপরিচালক মো. আতিকুর রহমানসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
