মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন ক্লাসের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৯:২১ এএম
প্রতীকী ছবি
expand

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে। সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনে শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

এ বিষয়ে গত রোববার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানান, প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে এবং সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানসংক্রান্ত বিষয়গুলোতে শিক্ষা মন্ত্রণালয় আলাদা নির্দেশনা দেবে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে ধাপে ধাপে এ নির্দেশনা আসবে এবং শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিষয়টি গুরুত্ব পাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবনায় বলা হয়েছে, সপ্তাহে ছয় দিনের পাঠদানের মধ্যে তিন দিন অনলাইন ও তিন দিন সরাসরি শ্রেণিকক্ষে ক্লাস নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে এক দিন পরপর অনলাইন ও অফলাইন ক্লাস চলতে পারে।

প্রস্তাব অনুযায়ী, অনলাইন ক্লাস হলেও শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে পাঠদান করতে হবে। আর ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো সশরীরেই নেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank