সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার পুলিশ হেফাজতে, চালক পলাতক

খুবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০১:২৯ পিএম
নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদার
expand
নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদার

প্রাইভেট কারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় কারটি শনাক্ত করেছে পুলিশ, তবে চালক এখনও পলাতক রয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনার পর ঘটনাস্থল থেকে গাড়িটির চাকার রিং কভার সংগ্রহ করা হয়। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নীল রঙের প্রাইভেট কারটি শনাক্ত করা সম্ভব হয়েছে। ইতোমধ্যে গাড়িটি জব্দ করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

তবে চালক পলাতক থাকায় তার পরিচয় শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

জানা গেছে, ধাক্কা দেওয়া খুলনা মেট্রো গ ১১-০৮৩৭ নম্বরের গাড়িটির মালিক কাজী হামিদুল হক। তিনি খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী নেতা কাজী আমিনুল হকের ভাই।

এদিকে, ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন।

তারা দোষীর দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন এবং সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এ ঘটনায় মামলা দায়ের করে সর্বোচ্চ বিচারের দাবি জানিয়েছে।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় খুলনা নগরীর জেলা পরিষদ ভবনের সামনে একটি প্রাইভেট কারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদার নিহত হন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Belgium VS Iran
Scheduled
22 Jun, 01:00 AM
VS
World Cup