

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন কিশোরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে।
এতে সভাপতি হিসেবে এফইটি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জুনাঈদ হোসেন খান এবং জিইবি বিভাগের একই বর্ষের আরিফুল ইসলাম ফয়সাল সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে সংগঠনটির এক অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়।
এ সময় সংগঠনটির বিদায়ী সভাপতি শাকিল হায়াতের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক এহসানুল হক রাতুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা এফইটি বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক,পরিসংখ্যান বিভাগের লেকচারার কানিজ ফাতেমা,প্রেসক্লাবের বর্তমান সভাপতি জুবাইদুল হক রবিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
কমিটির অঅন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মঈন উদ্দিন, ইমাম-উল হক আপন, পার্থ সরকার,সাফায়েত হুসাইন , যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদি হাসান, অজয় চক্রবর্তী, নূরে আলম, সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া রাব্বি, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ ফাউসি, কোষাধ্যক্ষ মাহফুজা কুসুম-কলি, সহকারী কোষাধ্যক্ষ আবিদ হাসান সাগর, দপ্তর সম্পাদক প্রিয়ম চক্রবর্তী, সহ-দপ্তর সম্পাদক এস এম তারিবুল হক জিদান, ক্রীড়া সম্পাদক রাফসান আহমেদ নাসিম, সহ-ক্রীড়া সম্পাদক মাজেদুল ইসলাম রিজন, প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান আশিক, সহ-প্রকাশনা সম্পাদক নীলিমা নাসরিন, সমাজকল্যাণ সম্পাদক সাজ্জাদ হুসাইন শান্ত, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাহমুদা আফরিন নিপা, সাংস্কৃতিক সম্পাদক সিনথিয়া দেবি বর্ষা, সহ-সাংস্কৃতিক সম্পাদক ফারজানা।
এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন, তরিকুল হাসান তরফিন,সাইফুল্লা সাইফ,দেবব্রত পন্ডিত সমু,বদরুন্নাহার নাহিদা, নিথি, লাবিব।
মন্তব্য করুন
