

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল করিমের বিরুদ্ধে স্থানীয় এক কিটনাশক ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ টাকা চাঁদা নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. রবিউল হাসান জানান, আদালতের মাধ্যমে পূর্বের একটি বিরোধ মীমাংসা হলেও শত্রুতার জেরে রেজাউল করিম নতুন করে তার কাছে তিন লাখ টাকা দাবি করেন।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বারবার ভয়ভীতি ও হত্যার হুমকি দেওয়া হয়।
রবিউলের দাবি, এ পর্যন্ত ব্যাংকের মাধ্যমে এক লাখ টাকা এবং নগদ দুই লাখ টাকা তিনি দিতে বাধ্য হয়েছেন। এর প্রমাণস্বরূপ তার কাছে অডিও রেকর্ড ও লেনদেনের কাগজপত্র রয়েছে।
রবিউল আরও অভিযোগ করেন, ইউপি সদস্য আখের মেম্বারের মাধ্যমে ব্যাংক চেক নগদায়ন করা হয়েছে।
এমনকি রেজাউল করিম প্রকাশ্যে বলেছেন, আগ্নেয়াস্ত্র কিনেছেন কেবল তার বিরুদ্ধে ব্যবহার করার জন্য।
এ কারণে তিনি প্রায় ১৫ দিন ধরে দোকান বন্ধ রেখে গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে সাংবাদিকরা রেজাউল করিমের কাছে জানতে চাইলে তিনি অকথ্য ভাষায় গালাগাল করেন এবং বলেন, “চাঁদা নিয়েছি, আপনার কাছ থেকেও নেবো।”
মন্তব্য করুন
