শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু-কিশোর সংগঠন অংকুরের সীরাতুন্নবী কুইজ ও নাতে রাসূল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম
ছবি: সংগৃহীত
expand

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শচর্চা উত্তম মানুষ এবং আদর্শ নাগরিক গড়ে তুলতে সহায়ক হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক কাজী মিনহাজুল আলম।

তিনি বলেন, ‘হযরত মোহাম্মদ (সা.)-এর মহান আদর্শের চর্চা আমাদের উত্তম মানুষ হিসেবে গড়ে তুলবে। এজন্য মহানবীর (সা.) সীরাত আলোচনা ব্যাপকভাবে করতে হবে। আদর্শ সমাজ গঠন করতে হলে শিশু-কিশোরদের মাঝে ছোট থেকেই এই আদর্শ বুনে দিতে হবে। এ ক্ষেত্রে অংকুরের উদ্যোগ প্রশংসনীয়।’

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পল্টনে এফবিএবি হলে মাহে রবিউল আউয়াল উপলক্ষে জাতীয় শিশু-কিশোর সংগঠন অংকুর আয়োজিত সীরাতুন্নবী (সা.) কুইজ ও নাতে রাসূল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অংকুর পরিচালক শাহ শিহাব উদ্দিনের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক মো. নিজাম উদ্দিনের পরিচালনায় শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ‘পবিত্র কুরআনের শিক্ষা’ বিষয়ে আলোচনা করেন অংকুরের উপদেষ্টা অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল।

প্রতিযোগিতায় লিখিত ও মৌখিক কুইজের বয়সভিত্তিক ক ও খ গ্রুপে ২০ জন এবং নাতে রাসূল প্রতিযোগিতায় ১০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুরের উপদেষ্টা অধ্যাপক আবদুল জলিল, ইসলামি ছাত্র মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক আহসান আহমদ খান, উপদেষ্টা কাজী আরিফুর রহমান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, কে এম আফতাব উদ্দিন এবং ইসলামি ছাত্র মজলিস ঢাকা মহানগরীর সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান।

অংকুর পরিচালনা পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহপরিচালক এবিএম শহীদুল ইসলাম, মাওলানা আবু সালেহ, অর্থ সম্পাদক অ্যাডভোকেট এনায়েত রাব্বি একরাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আহমদ আইমান আন্দালিব, প্রশিক্ষণ সম্পাদক সাদমান মুজতবা রাফিদ, সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম সামী, সদস্য রাফকাতুল রাকিব, মুশফিকুর রহমান ও ওয়াফি আবরার জাহিনসহ অন্যান্যরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank