

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাধারণ রেললাইন ভেবে মেট্রোরেলের লাইনে এক কিশোরের হাঁটার কারণে প্রায় ২০ মিনিট মেট্রো চলাচল বন্ধ ছিল।
সোমবার (০৭ সেটেম্বর) উত্তরা উত্তর মেট্রো স্টেশনে এ ঘটনা ঘটে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডেরউপ প্রকল্প পরিচালক মো. আহসান উল্লাহ শরিফী এনপিবি নিউজকে জানান, ছেলেটিকে দেখতে পাওয়ার পরপরই নিরাপত্তাকর্মীরা গিয়ে তাকে নিরাপদে উদ্ধার করেন। পরবর্তীতে তাকে এমআরটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, ১২-১৩ বছর বয়সের ওই কিশোর সাধারণ রেললাইন মনে করে ভুলবশত মেট্রোরেলের লাইনে নেমে হাঁটা শুরু করে।
কিশোরের এমন বিপজ্জনক কাণ্ডের পর নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়, যার ফলে প্রায় ২০ মিনিট মেট্রো চলাচল বন্ধ থাকে।
পরবর্তীতে দ্রুত ব্যবস্থা নিয়ে নিরাপত্তাকর্মীরা ওই কিশোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন এবং নিরাপদ স্থানে সরিয়ে নেন।


